২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি মিয়ানমার

মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিকের ইয়াঙ্গুন সফরের পর দেশটির তথ্যমন্ত্রী একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নেইপিডো, মিয়ানমার, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের সামরিক জান্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিকের ইয়াঙ্গুন সফরের পর দেশটির তথ্যমন্ত্রী একথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার মূলভূখণ্ড বিষয়ক পরিচালক স্টেফেন ব্লেক এ সপ্তাহে মিয়ানমার সফর করেছেন। শুক্রবার মিয়ানমারের সশস্ত্রবাহিনী দিবসের কুচকাওয়াজ উপলক্ষে নতুন রাজধানী নিপিধোতে জড়ো হওয়া স্থানীয় সাংবাদিকদের ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও হাসান বলেন, "প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন। মার্কিন কর্মকর্তার মিয়ানমার সফরকে আমি ওই পরিবর্তনের সূচনা হিসেবে দেখছি।" তবে ব্লেকের ওই সফরকে মিয়ানমারের প্রতি মার্কিন নীতির পরিবর্তন হিসেবে দেখছে না ওয়াশিংটন। ওবামার আগের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মিয়ানমার জান্তাকে "স্বৈরতন্ত্রের আস্তানা' অভিহিত করেন। অতীতে ইয়াঙ্গুনের সামরিক জান্তা প্রায়ই একটি 'নির্দিষ্ট মহাশক্তিধর' রাষ্ট্রের বিরুদ্ধে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করত। কিয়াও হাসান বলেন, "আমাদের সম্পর্ক চাপের মধ্যে ছিল; তবে আমরা তাদের সঙ্গে কোন চুক্তিতে যেতে চাইনি বলে সেটি ঘটেনি।" ব্লেক মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নে উইন, কয়েকটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী ও আটক গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সাং সুচির দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫২ ঘ.