২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আল কায়েদা নির্মূলই মূল লক্ষ্য: ওবামা

আফগানিস্তানে নতুন যুদ্ধকৌশলে একটি লক্ষ্যই থাকার কথা তুলে ধরে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লক্ষ্যটি হচ্ছে সেখান থেকে ও প্রতিবেশী পাকিস্তান থেকে আল কায়েদা জঙ্গিদের নির্মূল করা। তিনি বলেন, এই জঙ্গিরা যুক্তরাষ্ট্রে নতুন করে হামলা চালানোর চক্রান্ত করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে নতুন যুদ্ধকৌশলে একটি লক্ষ্যই থাকার কথা তুলে ধরে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লক্ষ্যটি হচ্ছে সেখান থেকে ও প্রতিবেশী পাকিস্তান থেকে আল কায়েদা জঙ্গিদের নির্মূল করা। তিনি বলেন, এই জঙ্গিরা যুক্তরাষ্ট্রে নতুন করে হামলা চালানোর চক্রান্ত করছে। ওবামা একই সঙ্গে বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ন্যাটো দেশগুলোসহ ইরান, ভারত ও চীনেরও অনেক দায় আছে। তিনি বলেন, "আমাদের অংশীদার ও ন্যাটোমিত্রদের কাছ থেকে আমরা শুধু সৈন্যই চাই না, বরং চাই আরও সুনির্দিষ্ট সক্ষমতা: আফগানিস্তানের নির্বাচন, আফগান নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দান এবং আফগান জনগণের জন্য আরও বড়রকমের বেসামারিক অঙ্গীকার।" আফগানিস্তানের জন্য একটি নতুন যোগাযোগগ্র"প গঠন করতে চান জানিয়ে ওবামা বলেন, সেখানে ন্যাটোমিত্রদের পাশাপাশি থাকবে ইরান, রাশিয়া, ভারত ও চীন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী ভূমিকা পরিবর্তন করে আফগান সেনাবাহিনীর স