২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবে শরীফ সরকার পুনর্প্রতিষ্ঠা করতে চান জারদারি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কেন্দ্রের শাসনের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের নেতৃত্বাধীন সরকার পুনর্প্রতিষ্ঠা করতে চান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রতিপক্ষ শরীফের সঙ্গে সংহতি স্থাপন করতে জারদারি এ পদক্ষেপ নিতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ইসলামাবাদ, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কেন্দ্রের শাসনের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের নেতৃত্বাধীন সরকার পুনর্প্রতিষ্ঠা করতে চান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রতিপক্ষ শরীফের সঙ্গে সংহতি স্থাপন করতে জারদারি এ পদক্ষেপ নিতে চান। শনিবার পার্লামেন্টের ভাষণে জারদারি পাঞ্জাবে গভর্নরের শাসন তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার সদিচ্ছা প্রকাশ করেন। ফেব্র"য়ারিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফ নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার পর অপসারিত হয় পাঞ্জাবের শরীফ সরকার। পাঞ্জাবে কেন্দ্রের শাসন জারি করেন জারদারি। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর নওয়াজ শরীফ গণবিক্ষোভের ডাক দিলে ব্যাপক সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কার মুখে বিরোধীদের দাবি মেনে নেয় সরকার। পুনর্বহাল করা হয় বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে। এরপরই পাঞ্জাবে আবারও শরীফের দলের শাসন প্রতিষ্ঠার কথা বললেন জারদারি। তিনি বলেন, "পাকিস্তানের অনেক চ্যালেঞ্জ আছে। গণতন্ত্রের মধ্যে থেকে আর কোনও চ্যালেঞ্জের প্রয়োজন নেই।" তিনি বলেন, "আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ জানানো বন্ধ করি। বিশ্বব্যাপী আমাদের চারপাশে এবং আমাদের দেশেই শত্রদের কাছ থেকে বহু চ্যালেঞ্জ আছে। আসুন আমরা আবারও চিরদিনের জন্য বন্ধু হই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২২ ঘ.