নয়াদিল্লি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট একক বৃহত্তম জোট হিসেবে আবির্ভূত হলেও কমিউনিস্টরা তাদের সমর্থন দেবে না। কমিউনিস্টদের নেতৃত্বাধীন তৃতীয় মোর্চা'র প্রধান দল সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাত শনিবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)
নির্বাচন এগিয়ে আসায় ভোটের হিসাব আর নির্বাচনী ফলাফলের পরে সরকার গঠন প্রক্রিয়ায় রাজনৈতিক মেরুকরণের বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করতেই কারাত একথা বললেন।
এবারের নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে ছোট ছোট নয়টি জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' গঠন করেছে কমিউনিস্টরা। কংগ্রেস কিংবা বিজেপি জোটের বিকল্প হিসেবে তৃতীয় মোর্চাকে বেছে নেওয়ার জন্য ভারতীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
গত নির্বাচনের পর কমিউনিস্টদের সমর্থন নিয়েই সরকার গঠন করতে সক্ষম হয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধের জের ধরে গত বছর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ওপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নেয় কমিউনিস্টরা।
অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন, নির্বাচনী ফলাফলে কংগ্রেস ও বিজেপি জোট কাছাকাছি অবস্থানে থাকলে বিজেপির সরকার গঠন ঠেকানোর জন্য হলেও শেষ পর্যন্ত কংগ্রেস জোটকে সমর্থন দিতে পারে কমিউনিস্টরা।
কিন্তু, সিপিআইএম সাধারণ সম্পাদক কারাত বলেন, "ওইরকম অবস্থায় আমরা বিরোধী দল হিসেবে থাকব। আমরা তাদেরকে সমর্থন দেব না।"
অবশ্য কারাত বলেছেন, তৃতীয় মোর্চাকে নেতৃত্ব দেওয়া হলে কংগ্রেসের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় রাজি আছেন তারা।
তিনি বলেন, "যদি কোনো স্পষ্ট ফলাফল না আসে
bdnews24