২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ আফগান তালেবানই শান্তি চায়: সাবেক তালেবান কমাণ্ডার

বেশির ভাগ আফগান তালেবানই অস্ত্রসমর্পণ করতে ইচ্ছুক। কিন্তু সরকার তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় তারা দলত্যাগের কারণে হত্যার শিকার হতে পারে বলে ভয় পায়। সাবেক ঊর্ধ্বতন তালেবান কমান্ডার মোল্লা আব্দুল সালাম একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

আফগানিস্তান, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেশির ভাগ আফগান তালেবানই অস্ত্রসমর্পণ করতে ইচ্ছুক। কিন্তু সরকার তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় তারা দলত্যাগের কারণে হত্যার শিকার হতে পারে বলে ভয় পায়। সাবেক ঊর্ধ্বতন তালেবান কমান্ডার মোল্লা আব্দুল সালাম একথা বলেছেন। সালাম বর্তমানে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের 'মুসা কালা'র গভর্নর। রয়টার্সকে তিনি বলেন, "নিরাপত্তার নিশ্চয়তা পেলে ৯৫ শতাংশ তালেবানই সরকারের সঙ্গে সংহতি স্থাপন করতে চায়। কিন্তু আফগান সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ। তালেবানরা দল ছেড়ে এসে সরকারের কাছে আত্মসমর্পণ করলে অন্য তালেবানরা তাদেরকে মেরে ফেলবে। তারা জীবন বাঁচাতেই লড়ছে।" সালাম আরও বলেন, শান্তিকামী তালেবান বিদ্রোহিদের নিরাপত্তার প্রতিশ্র"তি দেওয়া উচিত সরকারের। তালেবানরা কেবলই নিরাপত্তা পরিস্থিতি লক্ষ্য করছে উল্লেখ করে সালাম বলেন, "এ মুহূর্তে সরকার তাদের চেয়ে বেশি শক্তিশালী নয়। সরকারের অবস্থান শক্তিশালী হলে তারা সরকারের পাশে চলে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৬ ঘ.