ইসলামাবাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাঞ্জাব প্রদেশ থেকে সোমবার কেন্দ্রের শাসন তুলে নিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রধান প্রতিপ শরীফের সঙ্গে সংহতি স্থাপন করতে জারদারি এ পদপে নিয়েছেন।
পাঞ্জাবে কেন্দ্রের বা গভর্নরের শাসনাবসানের ফলে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পার্টি বা পিএমএল-এন এর শাসন পুনর্প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।
সরকারের এক মুখপাত্র আসফাক গোন্দাল বলেন, "প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি রোববার রাতে প্রেসিডেন্ট জারদারিকে পাঞ্জাব থেকে গভর্নরের শাসন তুলে নেওয়ার উপদেশ দেন এবং সোমবার এই শাসন অবসানের আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়।"
ফেব্র"য়ারিতে সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ ও তার ভাই শাহবাজ শরীফ নির্বাচনে অযোগ্য ঘোষিত হওয়ার পর পাঞ্জাব সরকারকে অপসারণ করে সেখানে গভর্নরের শাসন জারি করে জারদারি পাকিস্তানকে রাজনৈতিক সঙ্কটের মুখে ফেলেন।
সুপ্রিম কোর্টের ওই রায়ের পর নওয়াজ শরীফ গণবিােভের ডাক দিলে ব্যাপক সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কার মুখে বিরোধীদের দাবি মেনে নেয় সরকার। পুনর্বহাল করা হয় বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে।
এরপরই পাঞ্জাবে আবারও শরীফের দলের শাসন প্রতিষ্ঠার কথা বলেন জারদারি। তিনি বলেন, "পাকিস্তানের অনেক চ্যালেঞ্জ আছে। গণতন্ত্রের মধ্যে থেকে আর কোনও চ্যালেঞ্জের প্রয়োজন নেই।"
তিনি বলেন, "আসুন আমরা একে অপরকে চ্যালেঞ্জ জানানো বন্ধ করি। বিশ্বব্যাপী আমাদের চারপাশে এবং আমাদের দেশেই শত্রদের কাছ থেকে বহু চ্যালেঞ্জ আছে। আসুন আমরা আবারও চিরদিনের জন্য বন্ধু হই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ ঘ.
bdnews24