শারম আল শেখ মিসর, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন সমন্বিত শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক চেষ্টার অংশ হিসাবে ফিলিস্তিনকে ৯০০ মিলিয়ন ডলারের বেশি সাহায্য দেওয়া হয়েছে। তবে গাজায় ফিলিস্তিনি গেরিলা দল হামাসের হাতে কোনও তহবিল যাতে না যায় তা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার মিসরের শারম আল শেখ এর দাতা সম্মেলনে একথা বলেছেন।
হিলারি বলেন, আজকের গাজা সঙ্কটে আমাদের প্রতিক্রিয়া সমন্বিত মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের বৃহত্তর প্রচেষ্টা থেকে ভিন্ন হতে পারে না। তিনি বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়েই কেবল আমরা এই সঙ্কটকে আমাদের অভিন্ন লক্ষ্যের কাছাকাছি অগ্রসর হওয়ার সুযোগে পরিণত করতে পারি।
মধ্যপ্রাচ্য সফরকালে হিলারির সোমবার দিনশেষোয়েল ও পশ্চিম তীরে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের তহবিল হামাসের হাতে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন হিলারি। ওয়াশিংটন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে।
হিলারি বলেন, "আমরা আমাদের সাহায্য কেবলমাত্র যাদের প্রয়োজন তাদের জন্য কাজে লাগানো এবং তা যেন কোনও ভুল হাতে না পড়ে তার ব্যবস্থা করতে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ ঘ.
bdnews24