তেহরান, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শনিবার বলেছেন, তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন তিনি দেখছেন না।
নজিরবিহীন এক ভিডিওবার্তায় ইরানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবের এক দিন পর খামেনি একথা জানালেন।
১৯৭৯ সালের ইসলামিক বিল্পবের পর থেকে ইরানে প্রতি যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে তিনি বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। তাদের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা।
ইরানি নববর্ষের প্রথম দিন উপলক্ষে টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় খামেনি বলেন, "তারা পরিবর্তনের শ্লোগান তুলেছে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তনই ঘটছে না। আমরা কোনো পরিবর্তনই দেখছি না।"
উত্তর-পূর্বাঞ্চলীয় মাসাদ শহরে ওই বক্তৃতায় তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিবর্তন কেবল 'শব্দগত' হলেই চলবে না। আমরা দেখব, বুঝব আপনারা (নতুন মার্কিন প্রশাসন) পরিবর্তিত হয়েছেন, তাহলে আমারও আমাদের আচরণ পাল্টাব।"
শুক্রবার প্রচারিত ভিডিও বার্তায় ওবামা বলেন, "আমার প্রশাসন এখন কূটনীতিতে প্রতিশ্র"তিবদ্ধ। যার মধ্য দিয়ে সব বিষয় পরিপূর্ণভাবে আমাদের সামনে আসবে এবং গঠনমূলক সম্পর্ক গড়ে উঠবে।"
পারমাণবিক কর্মসূচি এবং মুসলিম জঙ্গি দলগুলোর প্রতি ইরানের সমর্থন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের তিক্ত বিরোধ চলে আসছে। ওবামা ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর এ ভিডিওবার্তার মধ্য দিয়ে ইরানের প্রতি স
bdnews24