জাতিসংঘ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদেশি ১৩টি সাহায্য সংস্থাকে বহিষ্কারের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য সুদানের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সুদানের প্রতিনিধি জানিয়ে দিয়েছেন, তারা কখনোই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সুদান সরকার ১৩টি বিদেশি ত্রাণ সংস্থা বন্ধ করে। আইসিসিকে তথ্য পাচারের অভিযোগে বশির ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কারের নির্দেশ দেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুজান রাইস বলেন, "সুদান সরকারকে তার বহিষ্কার আসক্তি বদলাতে এবং ইতোমধ্যে বেহাল দশায় পৌঁছানো পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে এজন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে আমরা আন্তর্জতিক স
bdnews24