২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমায় কানাডার চার সেনা নিহত

আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে শুক্রবার কানাডার চার সেনা ও তাদের এক স্থানীয় দোভাষী নিহত হয়েছে। কানাডার ব্রিগেডিয়ার জেনারেল জনাথন ভেন্স একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 06:18 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

অটোয়া, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে শুক্রবার কানাডার চার সেনা ও তাদের এক স্থানীয় দোভাষী নিহত হয়েছে। কানাডার ব্রিগেডিয়ার জেনারেল জনাথন ভেন্স একথা জানিয়েছেন। দক্ষিণ আফগানিস্তানে মোতায়েন কানাডার দুই হাজার আটশ' সেনার কমান্ডার ভেন্স। কানাডার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, কয়েক ঘণ্টার মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। এতে চার সেনা নিহত এবং তাদের এক আফগান দোভাষী নিহত হয়। এছাড়া আহত হয় আরও আট সেনা। আফগানিস্তানে ২০০২ সালের পর থেকে এ পর্যন্ত কানাডার ১১৬ সেনা এবং এক কূটনীতিক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১২২১ ঘ.