২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের চিঠি নিন্দিত প্যাট্রিয়ট অ্যাক্ট বাতিলে ওবামার ওপর চাপ বাড়ছে

বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর কাছ থেকে ওবামা প্রশাসন নিন্দিত প্যাট্রিয়ট অ্যাক্ট বাতিল করার জন্য ক্রমশই বেশি করে চাপের সম্মুখীন হচ্ছেন। ওই আইনের বলে রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের কারণে লেখক ও তাত্ত্বিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন আরশাদ মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর কাছ থেকে ওবামা প্রশাসন নিন্দিত প্যাট্রিয়ট অ্যাক্ট বাতিল করার জন্য ক্রমশই বেশি করে চাপের সম্মুখীন হচ্ছেন। ওই আইনের বলে রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের কারণে লেখক ও তাত্ত্বিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বুশের আমলে পাশ করা প্যাট্রিয়টিক অ্যাক্ট এ বলা হয়েছে কোনো দেশে কোনো বিশেষ ব্যক্তি তার অবস্থানকে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করলে তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। এ আইনের প্রথম শিকার হচ্ছেন সুইজারল্যান্ডের বিখ্যাত পণ্ডিত তারিক রামাদান। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের চাকরির অফার থাকা সত্ত্বেও তাকে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অথচ এর আগে তিনি বহুবার সেদেশে গেছেন। সিভিল লিবার্টি ইউনিয়ন তার পক্ষে আবেদন করলে বুশ প্রশাসন যুক্তি দেখায় অধ্যাপক রামাদান ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে একটি সুইস দাতব্য সংগঠনকে এক হাজার তিনশ' ডলার চাঁদা দেন যাদের কিনা মার্কিন অর্থ মন্ত্রণালয় পরে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করে। ওই দাতব্য সংগঠনটি হামাসকে চাঁদা দিতো। নিউ ইয়র্কের একটি আদালত ২০০৭ সালে সরকারের পক্ষে রায় দেয়। মঙ্গলবার এক আপিল আদালতে এর শুনানি হবে। আর এ আপিলের প্রাক্কালে মানবাধিকার ও শিক্ষাবিদদের একটি জোট ওবামা সরকারকে আহ্বান জানাচ্ছে কিছু কিছু শিক্ষাবিদ ও তাত্ত্বিককে ভিসা না দেওয়ার বুশ সরকারের নীতি থেকে সরে আসতে। গত জুলাই মাসে বুশ প্রশাসন তার সা