২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংকটে দরিদ্রদের সাহায্য কমতে পারে: আশঙ্কা বানের

জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের অর্থনৈতিক সম্মেলনে গরিব দেশগুলোকে সহযোগিতা করতে তাদের দেওয়া প্রতিশ্র"তি রক্ষার জন্য তিনি নেতাদের প্রতি চাপ সৃষ্টি করবেন। তবে তিনি আশঙ্কা করছেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে গরিব দেশগুলোতে সাহায্যের পরিমাণ কমে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জাতিসংঘ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের অর্থনৈতিক সম্মেলনে গরিব দেশগুলোকে সহযোগিতা করতে তাদের দেওয়া প্রতিশ্র"তি রক্ষার জন্য তিনি নেতাদের প্রতি চাপ সৃষ্টি করবেন। তবে তিনি আশঙ্কা করছেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে গরিব দেশগুলোতে সাহায্যের পরিমাণ কমে যেতে পারে। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বান জানান, উন্নয়ন সহযোগিতা কমানো হবে না বলে ধনী দেশগুলোর দেওয়া প্রতিশ্র"তিতে তিনি উৎসাহিত হলেও তার আশঙ্কা এই প্রতিশ্র"তি রক্ষা হবে না। তিনি বলেন, "পরিস্থিতির আরও অবনতি হচ্ছে.... আমার আশঙ্কাও বাড়ছে, এতে করে রাজনৈতিক সদিচ্ছা প্রভাবিত হতে পারে এবং উন্নয়নশীল দেশগুলোতে সহযোগিতা কমে যেতে পারে।" "আমি চেষ্টা করব... বিশ্ব নেতাদেরকে তাদের দেওয়া প্রতিশ্র"তি পালন করাতে।" সহস্্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) যথা সময়ে পূরণ করা সম্ভব হবে না বলে জাতিসংঘের এক শীর্ষ উপদেষ্টার আশঙ্কা প্রকাশ সত্ত্বেও বান জানান, বিশ্বের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের প্রচেষ্টায় কোনো বিলম্ব তিনি মেনে নেবেন না। ২০১৫ সালের মধ্যে দারিদ্র বিমোচন, ক্ষুধা ও ব্যাধি থেকে বিশ্বের দরিদ্রদের রক্ষায় ২০০০ সালে এমডিজির আটটি লক্ষ্য ঘোষণা করা হয়। গত বছর বিশ্বজুড়ে আর্থিক সংকট শুরু হওয়ার আগেও এই সব লক্ষ্য পূরণে কাঙ্খিত অগ্রগতি অর্জিত হয়নি। বানের উপদেষ্টা অর্থনীতিবীদ জেফারি সশে গত সপ্তাহে তানজানিয়াতে জানান, এমডিজির লক্ষ্যপূরণ যথা সময়ে সম্ভব নাও হতে পারে। বান বলেন, "লক্ষ্য অর্জনে ২০১৫ সালের সময়সীমা থেকে আমরা সরে আসতে পারি না। লক্ষ্য অর্জনে আমাদের অবশ্যই সক্ষম হতে হবে।" তিনি জানান, আগামী ২ এপ্রিলে লন্ডনে অনুষ্ঠেয় গ্র"প-২০ এর সম্মেলনে যোগ দেওয়া নেতাদের প্রতি তিনি আহ্বান জানাবেন দরিদ্রদের দেওয়া প্রতিশ্র"তি থেকে তারা যেন সরে না আসে। বান বলেন, "গ্র"প-২০'র নেতাদের প্রতি এটাই হবে আমার বার্তা।" বিশ্বের শীর্ষ অর্থনীতি এবং ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশের নেতাদের এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবও যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.