নয়াদিল্লি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতে নির্বাচনের সময় বড় বড় রাজনৈতিক নেতাদের ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভারতের পত্রপত্রিকার প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া ও মেইল টুডে জানায়, নির্বাচনী প্রচারণাকালে সিনিয়র নেতাদের হামলার টার্গেট করা হতে পারে বলে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানির মতো নেতাদের টার্গেট করা হতে পারে।
পত্রিকাগুলো জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন, এ ধরনের হামলার পরিকল্পনা নিয়ে জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে কথার ব্যাপক চালাচালির তথ্য তারা পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২০৫ ঘ.
bdnews24