২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে মায়াবতীর দল এককভাবে লড়বে

ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে তার দল কোন জোটে না গিয়ে এককভাবে লড়বে। ভারতের পত্রপত্রিকাগুলো সোমবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

নয়াদিল্লি, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে তার দল কোন জোটে না গিয়ে এককভাবে লড়বে। ভারতের পত্রপত্রিকাগুলো সোমবার এই তথ্য জানিয়েছে। নিম্নবর্ণের লোকদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দলটি উত্তর প্রদেশে বেশ শক্তিশালী। মায়বতীর এককভাবে লড়াইয়ের ঘোষণার ফলে ছোট ছোট দলকে নিয়ে থার্ড ফ্রন্ট নামে একটি শিথিল জোট গঠন করার উদ্যোগ বেশ কঠিন হওয়ার আভাস মিলল। কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদীদের বাইরে এই নতুন জোট গঠনের চেষ্টা চালাচ্ছে ভারতের বিভিন্ন কমিউনিস্ট পার্টি ও এদের সমমনা দলগুলো। নির্বাচনে থার্ড ফ্রন্ট বিজয়ী হলে মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার কথা শোনা যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.