২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ সংস্থা বহিষ্কারের জন্য খার্তুমের নিন্দায় ওবামা

ত্রাণ সংস্থাগুলো বহিষ্কারের সুদান সরকারের সিদ্ধান্তকে মঙ্গলবার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে পশ্চিম দারফুরে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ওয়াশিংটন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ত্রাণ সংস্থাগুলো বহিষ্কারের সুদান সরকারের সিদ্ধান্তকে মঙ্গলবার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে পশ্চিম দারফুরে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। সুদান সরকার ১৩ টি বিদেশি ত্রাণ সংস্থা বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তথ্য পাচারের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কার করেন। এর আগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত সপ্তাহে খার্তুম সরকারের এ পদক্ষেপের প্রতি প্রথম প্রতিক্রিয়ায় ওবামা বলেন, "আমরা ইতোমধ্যেই যা দেখেছি তার চেয়েও বড় ধরনের সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা আছে।" হোয়াইট হাউসে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর ওবামা একথা বলেন। বানের সঙ্গে দারফুর নিয়েই বেশি কথা হয়েছে বলে জানিয়েছেন ওবামা। বানকে তিনি বলেন, সুদানের জনগণের জীবনকে ঝুঁকির মুখে ফেলা যে কোনওভাবেই গ্রহণযোগ্য নয় তা খার্তুম সরকারকে পরিস্কারভাবে জানিয়ে দেওয়াটা আন্তর্জাতিক স