২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রণতরী আইন ভঙ্গ করেছে: চীন

চীন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্টের নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের অদূরে চীনের নৌবহরের সঙ্গে বিরোধে লিপ্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ও চীনের আইন লঙ্ঘন করেছে। অন্যদিকে পেন্টাগনের অভিযোগ, চীনের নৌবাহিনীর একটিসহ পাঁচটি জাহাজ রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমায় মার্কিন রণতরী ইউএসএনএস ইমপ্যাকাবলকে নাজেহাল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

বেজিং, মার্চ ১০ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- চীন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্টের নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের অদূরে চীনের নৌবহরের সঙ্গে বিরোধে লিপ্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ও চীনের আইন লঙ্ঘন করেছে। অন্যদিকে পেন্টাগনের অভিযোগ, চীনের নৌবাহিনীর একটিসহ পাঁচটি জাহাজ রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমায় মার্কিন রণতরী ইউএসএনএস ইমপ্যাকাবলকে নাজেহাল করেছে। ওয়াশিংটন এ ব্যাপারে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলতে বেজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্সু বেজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, "মার্কিন দাবি মূল ঘটনার মারাত্মক তথ্যবিকৃতি। তারা পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছে যা বেজিংয়ের কাছে গ্রহণযোগ্য নয়।" অবশ্য বেজিংয়ে চীনের একজন বিশ্লেষক বলেছেন, এই ঘটনায় দুদেশের সম্পর্কের স্থায়ী ক্ষতি হবে না। বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৮৩০ ঘ.