২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেম সেল গবেষণায় অর্থায়নের নিষেধাজ্ঞা তুলে নিলেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেম সেল গবেষণায় কেন্দ্রীয় সরকারের তহবিল ব্যয়ের ওপর বিতর্কিত নিষেধাজ্ঞা তুলে নিলেন। সোমবার তিনি একইসঙ্গে বিজ্ঞানকে রাজনীতিমুক্ত করার অঙ্গীকার করে এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ওয়াশিংটন, মার্চ ১০ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/বিবিসি)-- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেম সেল গবেষণায় কেন্দ্রীয় সরকারের তহবিল ব্যয়ের ওপর বিতর্কিত নিষেধাজ্ঞা তুলে নিলেন। সোমবার তিনি একইসঙ্গে বিজ্ঞানকে রাজনীতিমুক্ত করার অঙ্গীকার করে এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। ওবামার এই পদক্ষেপ একটি বড় ধরণের নীতিগত পরিবর্তন। এর মাধ্যমে রক্ষণশীল পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের নেওয়া ব্যবস্থা থেকে সরে গেলেন তিনি। নির্বাচনী প্রচারণাকালেও তিনি স্টেম সেলের গবেষণায় সরকারি সহায়তার অঙ্গীকার করেছিলেন। এখন সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে গিয়ে ওবামা ধর্মীয় রক্ষণশীলদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যারা মনে করেন এই গবেষণা জীবন হত্যারই নামান্তর। সহযোগীরা বলেছেন, কীভাবে স্টেম সেল গবেষণা করা হবে তার বিস্তারিত নির্দেশনা থাকবে না ওবামার আদেশে। তিনি এ ব্যাপারে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটকে ১২০ দিনের মধ্যে একটি রূপরেখা হাজির করতে বলবেন। ওবামার অভ্যন্তরীণ নীতিবিষয়ক কাউন্সিলের পরিচালক মেলোডি বার্নস জানান, খ্যাতনামা অনেক বিজ্ঞানী ওবামার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বিজ্ঞানীদের অনেকেরই অভিযোগ ছিল, সাবেক প্রেসিডেন্ট বুশ রক্ষণশীল রাজনীতিক ও ধর্মীয় গোষ্ঠীকে খুশি রাখতে গবেষণা জলাঞ্জলি দিয়েছেন, বিজ্ঞানের অগ্রগতিকে রুদ্ধ করেছেন। শুধু স্টেম সেল নয়; জলবায়ূ পরিবর্তন, জ্বালানি এবং জন্মদান ও জীবন সমাপ্তির মতো নীতির ক্ষেত্রেও তিনি বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নেন। বুশ আট বছর আগে মানব ভ্র"ণের স্টেম সেল গবেষণায় ফেডারেল অর্থবরাদ্দ সীমিত রাখার আদেশ দিয়েছিলেন। ওবামা সোমবারের নির্বাহী আদেশের মাধ্যমে তা রহিত করলেন। বিজ্ঞানীরা বলেন, স্টেম সেলের গবেষণা চিকিৎসাবিজ্ঞানের অনেক বড় অগ্রগতি হবে। স্টেম সেল হচ্ছে এমন ধরণের কোষ যা অন্য যে কোনো-হাড় পেশি বা