কাবুল, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে মধ্যপন্থী তালেবানদের সঙ্গে সমঝোতা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান বিদ্রোহী তৎপরতা কমাতে কাজে আসবে না। এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। তাদের যু্িক্ত, আফগানিস্তানে লড়াই করছে কট্টর তালেবান নেতারা, মধ্যপন্থীরা নয়।
শনিবার 'নিউ ইয়র্ক টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, তালেবানদের সঙ্গে আলোচনা একটি উপায় হতে পারে, ঠিক যেমনভাবে ইরাকে তা কার্যকর হয়েছিল। ইরাকে মধ্যপন্থীদের সঙ্গে সমঝোতার কারণে সেখানে সহিংসতা কমে এসেছে বলে তিনি মনে করেন। শনিবার পত্রিকাটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
ওবামার এই আহ্বানকে রোববার স্বাগত জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তালেবানদের ওপর বই লেখা এক বিশ্লেষক ওয়াহীদ মোজদাহ বলেছেন, ওবামার ওই ধারণা বাস্তবের চেয়ে স্বপ্নের সঙ্গেই মিলে বেশি।
তিনি বলেন, "তথাকথিত মধ্যপন্থী তালেবানরা কই? মধ্যপন্থী তালেবান কারা?" মোজদাহ তালেবান এবং কারজাই সরকার উভয়ের সঙ্গেই কাজ করেছেন।
২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর স
bdnews24