ধর্মশালা, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- গত বছরের মার্চে তিব্বতে বিক্ষোভ দমাতে চীনের অভিযানের পর ১২ হাজারের বেশি তিব্বতি নিখোঁজ রয়েছে।
ইন্টারন্যাশনাল কেম্পেইন ফর টিবেট (আইসিটি) নামে একটি সংগঠন সোমবার এই তথ্য জানিয়েছে।
আইসিটি'র নতুন প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী হাজার হাজার তিব্বতিকে গ্রেপ্তার করেছে। চীনকে 'বিভক্ত' করার মতো দুর্বল অভিযোগ এনে এদের বেশিরভাগকে মাঝ রাতে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।
প্রতিবেদন প্রণয়নকারীদের একজন কেট সানডার্স বলেছেন, "রাজধানী লাসাতে এখনো তীব্র ভীতিকর পরিবেশ বিরাজ করছে।"
তিব্বতে ব্যর্থ গণঅভ্যুত্থানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দালাই লামার ভাষণের একদিন আগে প্রতিবেদনটি প্রকাশ করা হল। অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ১৯৫৯ সালে দালাই লামা ভারতে উত্তরাঞ্চলে পালিয়ে যান।
চীন এই প্রতিবেদনের ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৭০৫ ঘ.
bdnews24