দক্ষিণ কোরিয়া, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সেনা মহড়া শুরুর মুহূর্তে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখার কথা সোমবার জানিয়েছে উত্তর কোরিয়া। এতে করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বাড়ল।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে, ঝাঁঝাঁলো কন্ঠে এক সেনা কর্মকর্তা হুঁশিয়ার করে দিয়ে এও বলেছেন যে, উত্তর কোরিয়ার দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার যে কোনও চেষ্টাকেই তারা যুদ্ধ বলে গণ্য করবে।
উত্তর কোরিয়া প্রায়ই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে আগাসী তৎপরতা বলে সমালোচনা করে থাকে। কিন্তু স
bdnews24