২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী হামলায় ২৮ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের প্রধান পুলিশ একাডেমীতে আত্মঘাতী বোমা হামলায় রোববার কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৭ জন। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

বাগদাদ, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের প্রধান পুলিশ একাডেমীতে আত্মঘাতী বোমা হামলায় রোববার কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৭ জন। পুলিশ একথা জানিয়েছে। হতাহতদের বেশিরভাগই পুলিশ এবং পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা নতুন লোকজন। পুলিশ একাডেমীর পেছনের ফটকের কাছে ওই হামলা চালানো হয়। পুলিশ জানায়, পোশাকের মধ্যে বিস্ফোরক বেঁধে একটি মোটর সাইকেলে চড়ে সেখানে এসেছিল হামলাকারী। তার মোটর সাইকেলটিও বিস্ফোরক বোঝাই ছিল। ঘটনাস্থলে হামলায় হতাহতদের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ নিহতদের সনাক্ত করার চেষ্টা করছে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল কেঁপে ওঠে এবং শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাগদাদে গত কিছুদিনের মধ্যে সবচেয়ে বড় হামলা এটি। সা