২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে ১২ তালেবানকে মুক্তি দিয়েছে পাকিস্তান

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সংঘাতময় সোয়াত উপত্যাকায় তালেবানদের সঙ্গে গত মাসের শান্তি চুক্তিকে জোরদার করার জন্য ১২ তালেবান যোদ্ধাকে মুক্তি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

মিনগোরা, পাকিস্তান, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সংঘাতময় সোয়াত উপত্যাকায় তালেবানদের সঙ্গে গত মাসের শান্তি চুক্তিকে জোরদার করার জন্য ১২ তালেবান যোদ্ধাকে মুক্তি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। সোয়াতের কমিশনার সাইয়েদ মোহাম্মদ জাভেদ রয়টার্সকে বলেন, "এটা ছিল তালেবানদের দাবিগুলোর অন্যতম। এটা একটা শুভেচ্ছার নিদর্শন। আমরা এটা পূরণ করেছি এবং আশা করছি যে, তারা এখন তাদের কথা রাখবে।" বিডিনিউজ ২৪ ডটকম/এএমটি/১২৪৫ ঘ.