২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার মুসলিম জঙ্গি নিহত

ভারতের উত্তরপূর্বাঞ্চলের সহিংসতা বিক্ষুব্ধ মনিপুর রাজ্যে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে চার মুসলিম উগ্রবাদী নিহত হয়েছে। রাজ্য পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

গুয়াহাটি, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - ভারতের উত্তরপূর্বাঞ্চলের সহিংসতা বিক্ষুব্ধ মনিপুর রাজ্যে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে চার মুসলিম উগ্রবাদী নিহত হয়েছে। রাজ্য পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রাজধানী ইম্ফলের ১৫ কিলোমিটার পূর্বে আইরলবং গ্রামে পিপলস ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (পিইউএলএফ) এর একটি ঘাঁটিতে অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে ওই সংঘর্ষ ঘটে। রাজ্য পুলিশের এক মুখপাত্র ইম্ফল থেকে টেলিফোনে জানান, "উগ্রবাদীদের ধরতে জঙ্গলাকীর্ণ একটি এলাকায় একটি গোপন আস্তানা আমাদের লোকরা ঘিরে ফেললে তারা গুলি চালাতে শুরু করে। গোলাগুলিতে তাদের চারজন নিহত হয়।" মুখপাত্র আরও জানায়, নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থল থেকে দুটি একে-ফিফটিসিক্স রাইফেলসহ বেশকিছু হ্যান্ডগ্রেনেড এবং কয়েকটি রকেট-চালিত গ্রেনেড উদ্ধার করে। ১৯৯৩ সালে পিইউএলএফ গঠিত হয়। সশস্ত্র এই সংগঠনটি মনিপুর রাজ্যের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করার দাবি করে আসছে। মনিপুরে মুসলমান অধিবাসীর সংখ্যা প্রায় প্রায় ২ লাখ। রাজ্যটির মোট জন্যসংখ্যা ২০ লাখের কিছু বেশি। বিডিনিউজ ২৪ ডটকম/এএমটি/এমএইচবি/১৭০৫ ঘ.