পেশাওয়ার, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারের উপকণ্ঠে একটি ফাঁদপাতা গাড়িবোমা বিস্ফোরণে শনিবার কমপক্ষে ৮ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
পেশাওয়ারের পুলিশ প্রধান সাফাত ঘাইয়ুর জানান, রাস্তার ওপর পার্ক করা একটি গাড়িতে একটি মৃতদেহ রয়েছে এমন সন্দেহে একটি পুলিশ ভ্যান ঘটনা তদন্তে গাড়িটির কাছে যায়। পুলিশ ভ্যানটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পেতে রাখা গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটে। এতে পুলিশের টহল দলের সবাই নিহত হয়।
ঘাইয়ুর রয়টার্সকে বলেন, "পুলিশের টহল ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গাড়িটি বিস্ফোরিত হয়। আমরা আমাদের সব ক'জনকে হারিয়েছি।"
তিনি জানান, নিহতদের পাঁচজন পুলিশ এবং তিনজন আধাসামরিক সেনা।
পাকিস্তানে সা
bdnews24