নয়াদিল্লি, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ভারত মে মাসে সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর গম ও গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে মন্ত্রীদের একটি প্যানেল। স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার সূত্রের উল্লেখ না করে খবরটি জানিয়েছে।
বার্তা সংস্থা 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া' এবং 'সিএনবিসি-টিভি-১৮' বলেছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ভারত ২০ লাখ টন গম রপ্তানির অনুমতি দেবে।
বিশ্বে গম উৎপাদনে ভারতের অবস্থান দ্বিতীয়। দাম হু হু করে বাড়তে থাকায় ২০০৭ সালের গোড়ার দিকে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত।
এপ্রিল মাসের ১৬ তারিখ থেকে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের নির্বাচন কমিশন ভোটে প্রভাব ফেলতে পারে এমন বড় কোন নীতির পরিবর্তনে সরকারকে বিরত থাকতে বলেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৯২২ ঘ.
bdnews24