২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনৈতিক সঙ্কট সমাধান না করায় জিম্বাবুয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ওয়াশিংটন, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনৈতিক সঙ্কট সমাধান না করায় জিম্বাবুয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ের অর্থনীতি পুনর্গঠনের চেষ্টায় প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাই পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানোর পর বুধবার ওবামা এ ঘোষণা দিলেন। এক বিবৃতিতে ওবামা বলেছেন, "জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর ভিত দুর্বল করে দিতে সরকারের কিছু সদস্য ও অন্যান্য বক্তিদের কর্মকাণ্ড ও নীতিতে সৃষ্ট সঙ্কট সমাধান হয়নি। এ সমস্ত কর্মকাণ্ড ও নীতি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির প্রতি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।" বুশ প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র ২০০৩ সালে প্রেসিডেন্ট রাবার্ট মুগাবে সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আওতায় জিম্বাবুয়ের ২৫০ জনেরও বেশি ব্যক্তি ও কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা নিষিদ্ধ হয়। ওবামা এর মেয়াদ না বাড়ালে শুক্রবারেই তা শেষ হওয়ার কথা ছিল। বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.