২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ঢিল দেয়ার খবর ওবামার প্রত্যাখান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জানিয়েছেন, ইরানের পরামাণু সমস্যা সমাধানে তিনি রাশিয়ার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। তবে মস্কোর সহযোগিতার বিনিময়ে পূর্ব ইউরোপে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি বাস্তবায়নে তিনি ঢিল দেবেন বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ওয়াশিংটন, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার জানিয়েছেন, ইরানের পরামাণু সমস্যা সমাধানে তিনি রাশিয়ার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। তবে মস্কোর সহযোগিতার বিনিময়ে পূর্ব ইউরোপে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি বাস্তবায়নে তিনি ঢিল দেবেন বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে রাশিয়ার সহযোগিতা পেলে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসার প্রস্তাব দিয়ে ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভকে চিঠি দিয়েছেন। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, "আমি প্রকাশ্যে যে সব কথা বলে আসছি চিঠিতে তা-ই লিখেছি। আমি জানিয়েছি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কর্মসূচির লক্ষ্য রাশিয়া নয় ইরান।" "আমি আরও লিখেছি, পরমাণু অস্ত্র অর্জনে ইরানকে অবশ্যই বিরত রাখতে হবে। তাহলে আমাদের ওপর চাপ কমবে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তাও তখন হ্রাস পাবে।" ওবামার প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস জানিয়েছেন, ইরানের বিষয়ে মস্কোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চায় ওয়াশিংটন। এখানে দুটি বিকল্প পথ আছে- হয় ইরানকে তাদের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে একসঙ্গে কাজ করা অথবা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়াকে পূর্ণ অংশীদার করে নেওয়া। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে ইরানের বিষয়টি জড়িত। তিনি বলেন, "আমাদের মিত্রদের এবং রাশিয়াকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারলে আমরা এই হুমকি মোকবেলা করতে পারব।" ইরানের বুশেহের পরমাণু প্রকল্পে এ বছরের একটি পরমাণু চুল্লি স্থাপনের লক্ষ্যে কাজ করছে মস্কো। পরমাণু ইস্যুতে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে বিভিন্ন সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের একাধিক প্রস্তাবে ভেটো দিয়ে এসেছে রাশিয়া। ওবামা প্রশাসন ঘোষণা দিয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তারা পুনরায় জোরদার করতে চায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ভ