তেহরান, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে সমর্থনের ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বুশের মতোই "ভুল পথে" এগোচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা।তেহরানে ফিলিস্তিন নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়ে খামেনি বুধবার একথা বলেন।
ইরানের নীতিগত সব বিষয়ে চূড়ান্ত রায় প্রদানের অধিকারী খামেনি এ সময় ইসরায়েলকে একটি "ক্যানসার আক্রান্ত টিউমার" অভিহিত করেন।
তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন ওবামার প্রশাসন ইরানের সঙ্গে সংলাপ শুরুর ভাবনা-চিন্তা করছে। অবশ্য একইসঙ্গে ইরানকে তার "মুষ্ঠি গুটানোরও"ও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
খামেনি বলেন, "এমনকি বুশের নীতি বদলানোর ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টও নিরাপত্তার প্রশ্নে ইসরায়েলকে নি:শর্ত সমর্থনের প্রতিশ্র"তি দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের পক্ষে দাঁড়াচ্ছেন।"
তিনি আরও বলেন, ওবামা হোয়াইট হাউসে তার পূর্বসূরীর মতোই একই "ভুল পথ" অনুসরণ করছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার 'বিরোধিতা' বন্ধ করতে এবং ওয়াশিংটনের কাছে 'সন্ত্রাসী' হিসেবে বিবেচিত লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের মতো সংগঠনগুলোকে 'মদদ যোগানো' বন্ধের জন্য দীর্ঘদিন ধরে ইরানকে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/এএমটি/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24