২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হামলায় 'গভীরভাবে উদ্বিগ্ন' বারাক ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেছেন পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একে "বেসামরিক লোকজনের ওপর ভয়াবহ হামলা" বলে অভিহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ওয়াশিংটন, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেছেন পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একে "বেসামরিক লোকজনের ওপর ভয়াবহ হামলা" বলে অভিহিত করেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাস লক্ষ্য করে রাইফেল, গ্রেনেড ওরকেট নিয়ে হামলা চালায় এক ডজন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ছয় খোলোয়ার ও এক ব্রিটিশ কোচ আহত হয় এবং পুলিশ সদস্যসহ আট পাকিস্তানি নিহত হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ওবামা বলেন, "এখনও ঘটনার বিস্তারিত বিবরণ আসছে তাই আমি এখনই খুব বেশি নির্দিষ্ট করে কিছু বলতে চাই না।" একইসঙ্গে তিনি বলেন যে, "অবশ্যই আমরা গভীরভাবে উদ্বিগ্ন।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গর্ডন ডাগুইড এ ঘটনাকে "বেসামরিক লোকজনের ওপর ভয়াবহ হামলা" এবং শ্রীলঙ্কা-পাকিস্তান ইতিবাচক সম্পর্কের ওপর হামলা বলে উল্লেখ করে এর নিন্দা জানান। এছাড়াও ওবামা বলেন, "পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরাপদ স্বর্গে পারিণত হবে সেটা নিশ্চিত করায় গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র উভয়েরই সাধারণ স্বাথ নিহিত।" তিনি বলেন, "সত্যি কথা হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতির অবনতি ঘটছে এবং পাকিস্তানের সীমান্ত অঞ্চলে আল কায়েদার নিরাপদ স্বর্গ রয়ে গেছে এবং আমরা এখন আমাদের নীতির একটি বিশদ পর্যালোচনা করছি।" ওবামা বলেন, আফগানিস্তান এবং পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনার বিষয়টি আফগানিস্তানে ন্যাটো মিত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্য দেশের মিলিয়ে করা হচ্ছে। এপ্রিলে ন্যাটো সম্মেলনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবিষ্যত কর্মপন্থা সম্পর্কে বলা হবে। বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/এএমটি/১৩০০ ঘ.