বেইজিং, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়াকে বাগে আনার উপায় খুঁজতে আলোচনার জন্য মঙ্গলবার চীনের রাজধানী বেইজিং এ গেছেন নতুন মার্কিন দূত স্টিফেন বোসওয়ার্থ। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি আলোচনা তদারকির জন্য গত মাসে নিয়োগ পাওয়ার পর বোসওয়ার্থ এশিয়ায় সফরের প্রথমেই বেইজিংয়ে গেলেন।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডও বেইজিং সফরে রয়েছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে চীনা কর্মকর্তারও উদ্বিগ্ন বলে জানান তিনি।
বিল্ড বলেন, "তারা (চীনা কর্মকর্তারা) নিশ্চিতভাবেই উত্তেজনা বাড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন।"
বোসওয়ার্থের প্রথম বৈঠকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে না।
বিডিনিউটায়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ ঘ.
bdnews24