২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা পুনর্গঠনে ৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের প্রতিশ্র"তি

আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কমপক্ষে ৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে প্রধানত এই অর্থ ব্যয় হবে। গাজার শাসক দল হামাসকে এড়িয়ে এই সাহায্য দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

শারম আল-শেখ, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক দাতা সংস্থা ও দেশগুলো সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কমপক্ষে ৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে প্রধানত এই অর্থ ব্যয় হবে। গাজার শাসক দল হামাসকে এড়িয়ে এই সাহায্য দেওয়া হবে। উপসাগরীয় আরব দেশগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন গাজা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রতিশ্র"তি দিয়েছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত এক সাংবাদিক সম্মেলনে বলেন, সাহায্যের এই প্রতিশ্র"তি নতুন এবং তা আগামী দুই মাসে দেওয়া হবে। জাতিসংঘ এবং দাতা সংস্থাগুলো বলেছে, গাজার সীমান্ত বন্ধ হয়ে থাকায় জনগণের দুর্ভোগের কারণে এর পুনর্গঠন কাজ জরুরি। মিসরে এক দিনের সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, "সীমান্ত এলাকায় পরিস্থিতি অসহনীয়, ত্রাণকর্মীরা ঢুকতে পারছে না, অপরিহার্য পণ্য প্রবেশ করতে পারছে না।" তিনি বলেন, আমাদের প্রথম ও অপরিহার্য লক্ষ্য হচ্ছে গাজা সীমান্ত খুলে দেওয়া। তারপর সেখানে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।" ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পুনর্গঠনের জন্য মিসরের ডাকে এর লোহিত সাগর তীরবর্তী পর্যটন কেন্দ্র শারম আল শেখের সম্মেলনে ৮৭টি দেশের প্রতিনিধিরা সাহায্যের ব্যাপারে একমত হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দিনব্যাপী সম্মেলনের মাধ্যমে কমপক্ষে ৩ দশমিক ৮৭ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি আদায় করতে পারবেন বলে আশা প্রকাশ করেছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী, এই সাহায্যের এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার গাজার পুনর্গঠনে কাজে লাগানো হবে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো উদারতা দেখানোয় সাহায্যের পরিমাণ আব্বাসের আশা ছাড়িয়ে গেছে। 'অক্সফাম ইন্টারন্যাশনাল' এর মুখপাত্র গাসের আবদেল-রাজেক অবশ্য বলেছেন, "অর্থ খুবই গুরুত্বপূর্ণ। তবে গাজার সব ক্রসিং খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক স