২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান, সিরিয়া যথেষ্ট সহযোগিতা করছে না: এলবারাদি

ইরান তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত অনেক জটিলতা নিরসনে এখনও যথেষ্ট সহযোগিতা করছে না। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ'র প্রধান মোহামেদ এলবারাদি মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 07:36 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

প্যারিস, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত অনেক জটিলতা নিরসনে এখনও যথেষ্ট সহযোগিতা করছে না। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ'র প্রধান মোহামেদ এলবারাদি মঙ্গলবার একথা বলেছেন। এরবারাদি বলেন, ইরান এখন পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শনের সুযোগ দিচ্ছে এবং অন্যান্য শর্ত পূরণ করছে কিন্তু তার অসহযোগিতার কারণে আগের অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হচ্ছে না। প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, " ইরান এ মুহূর্তে সেসব বিষয়ের কোনো পরিস্কার ব্যাখ্যা দিচ্ছে না কিংবা সম্ভাব্য সামরিক মাত্রা সম্পর্কেও অনুসন্ধানের কোনো সুযোগ দিচ্ছে না।" তিনি বলেন, "না, আমি অবশ্যই তাদের সহযোগিতার মাত্রা নিয়ে সন্তুষ্ট না। এ সংস্থার সঙ্গে গত কয়েক মাসে তারা কোনো সহযোগিতা করেনি।" ইরানের পরমাণু কর্মসূচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এ ইউরেনিয়াম যেমন জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে তেমনি পরমাণু অস্ত্রের জন্যও ব্যবহৃত হতে পারে। তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় নতুন করে কোনো সেন্ট্রিফিউজ সংযোজন করেনি বলেও জানান এলবারাদি। আইএইএ প্রধান জানান, "তারা সত্যিই কোনো সেন্ট্রিফিউজ সংযোজন করেনি, এটা সত্যিই একটা ভাল বিষয়।" তিনি বলেন, "আমাদের ধারণা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত।" ওদিকে, সিরিয়ায় একটি সন্দেহভাজন পরমাণু স্থাপনা সম্পর্কে জিজ্ঞাসার অবসানের জন্যও দেশটি পর্যাপ্ত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন এলবারাদি। ২০০৭ সালে ওই স্থাপনাটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে নভেম্বরে তিনি বলেছিলেন যে, স্থাপনাটিতে যে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে তা সেখানে পরমাণু কর্মসূচি চালানোর প্রমাণ হিসেবে যথেষ্ট নয়, তবে সিরিয়ার অবশ্যই নিজেকে আরও উন্মুক্ত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.