সিঙ্গাপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গজদন্তের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখি আর বাজারে এর অত্যধিক চাহিদার কারণে হাতি নিধন বাড়তে থাকায় এশীয় হাতি বিলুপ্তির আশঙ্কা বেড়ে যাচ্ছে। বন্যপ্রাণী বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা 'ট্রাফিক' এর সোমবার প্রকাশিত এক গবেষণা ফলাফলে এমন আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
'ট্রাফিক' সাউথইস্ট এশিয়ার পরিচালক আজরিনা আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, "এটা খুবই বিপজ্জনক প্রবণতা। দেখা যাচ্ছে ইতোমধ্যেই হুমকির মধ্যে থাকা এশীয় হাতির সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।"
গবেষণাটিতে বলা হয়েছে, ভিয়েতনামে ৬৯৯টি দোকানে জরিপ চালিয়ে দেখা গেছে যে সেগুলোর ১১ ভাগে প্রায় ২,৫০০ ধরনের গজদন্ত বা হাতির দাঁতের পণ্য বিক্রি হচ্ছে।
এসব পণ্য তৈরির প্রয়োজনীয় হাতির দাঁতের বেশিরভাগটাই পার্শ্ববর্তী লাওস থেকে আসে বলে জানিয়েছেন তারা। বাকিটা তৈরি হয় ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ার হাতির দাঁত থেকে।
'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার' এর তথ্যানুসারে এশীয় হাতির মূল আবাসস্থল লাওসে হাতির সংখ্যা বর্তমানে সর্বোচ্চ ১,০০০ আর পার্শ্ববর্তী ভিয়েতনামে ১৫০টির মতো।
ট্রাফিক-এর এর আগের এক গবেষণা ফলাফলে বলা হয়েছিল মিয়ানমার থেকে গজদন্তের পাশাপাশি জীবন্ত এশীয় হাতির চোরাকারবারও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
ট্রাফিক-এর সোমবারের প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বে বর্তমানে ভিয়েতনামেই সম্ভবত সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে হাতির দাঁত। হাতির আস্ত দাঁতের দাম প্রতি কিলোগ্রাম প্রায় ১,৫০০ ডলার এবং কেটে টুকরো করে রাখা অবস্থায় সেগুলোর দাম কিলোগ্রাম প্রতি ১,৮৬৩ ডলার পর্যন্ত।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, "অবৈধ গজদন্তের অব্যাহত চাহিদার কারণে দাম এতো বেড়ে যাচ্ছে।"
প্রতিবেদনে আরও বলা হয়, গজদন্তের মূল ক্রেতা চীন (হংকং ও তাইওয়ানসহ)। এরপর থাইল্যান্ড, স্থানীয় ভিয়েতনামী এবং আমেরিকান-ভিয়েতনামী ও ইউরোপীয়রা এর বড় ক্রেতা।
ট্রাফিক-এর বিবৃতিতে বলা হয়, "১৯৯২ সালে ভিয়েতনামে হাতির দাঁত কেনাবেচা নিষিদ্ধ হলেও ওই নিষেধাজ্ঞা আরোপের আগে তৈরি হওয়া পণ্য বিক্রি করা যাবে বলে বিধান রয়েছে।"
"ওই বিধান থাকায় আইনের এই ফাঁক গলে সা
bdnews24