২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিমান হামলায় ৪০ হুতু বিদ্রোহী নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ রুয়ান্ডার হুতু বিদ্রোহী নিহত হয়েছে। কঙ্গোর সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

গোমা, কঙ্গো, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর পূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ রুয়ান্ডার হুতু বিদ্রোহী নিহত হয়েছে। কঙ্গোর সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে। হুতু বিদ্রোহীদের দমনে কঙ্গোর নর্থ কিভু প্রদেশে গত তিন সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে রুয়ান্ডা বাহিনীর হাজার হাজার সদস্য। তাদের সঙ্গে যোগ দিয়েছে কঙ্গো বাহিনী। এই যৌথ অভিযানে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। এক বিবৃতিতে কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, কাসিবেরি অঞ্চলে বিদ্রোহীদের অবস্থানের ওপর বিমান হামলা চালানো হয়েছে। এ সময় সেখানে বিদ্রোহী কমাণ্ডারদের বৈঠক চলছিল। ওই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে বিবৃতিতে জানান হয়। সেনাবাহিনী আরও জানিয়েছে, মাজেম্বি গ্রামে ডেমোক্র্যাটিক ফোর্সেস ফর দ্যা লিবারেশন অব রুয়ান্ডার (এফডিএলআর) সুরক্ষিত সদর দপ্তরে হামলা চালিয়েছে যৌথবাহিনী। হামলায় নিহত অনেকের মৃতদেহ বিদ্রোহীরা নদীতে ফেলে দিয়েছে বলে হতাহতের সঠিক সংখ্যা জানা যাচেছ না বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তারা ওই হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.