২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিয়ে আলোচনায় আফগানিস্তানে হলব্র"ক

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে তিন দিনের সফরে শুক্রবার কাবুল পৌঁছেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক। তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

কাবুল, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে তিন দিনের সফরে শুক্রবার কাবুল পৌঁছেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক। তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আফগানিস্তান এবং পাকিস্তানে ওবামা প্রশাসনের বিশেষ প্রতিনিধি নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো এই অঞ্চল সফরে গত সোমবার পাকিস্তানে যান হলব্র"ক। পাকিস্তানে চারদিন অবস্থান করে শুক্রবার কাবুল এসেছেন তিনি। তবে এই সফরে তিনি কোনো বিষয়েই সেভাবে মুখ খুলছেন না। এটাকে তথ্য অনুসন্ধানী মিশন হিসেবে দেখা হচ্ছে এবং সফর শেষে দেশে ফিরে তিনি ওবামা প্রশাসনকে ব্রিফ করবেন বলে মার্কিন কর্মকতারা জানিয়েছেন। ভারত ও পাকিস্তানে মধ্যে সৃষ্ট নতুন উত্তেজনা, আঞ্চলিক শক্তি চীন ও ইরানের ভূমিকা এবং ৪০টির বেশি মিত্রকে জোটবদ্ধ রাখার চেষ্টায় আফগানিস্তানে এক জটিল পরিস্থিতির মোকাবেলা করতে হবে হলব্র"ককে। এর ওপর আছে আফগানিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। তালেবান বিদ্রোহ বেড়ে যাওয়া, সরকারের মধ্যে দুর্নীতি, ক্রমবর্ধমান মাদক বাণিজ্য এবং জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলা দারিদ্র আর বিদেশি সেনাদের দীর্ঘ উপস্থিতির কারণে উদ্বেগ- সব মিলিয়ে এক জটিল অবস্থার মধ্যে আছে দেশটি। ১৯৯৫ সালে নিজের মধ্যস্থায় ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া যুদ্ধের অবসান ঘটিয়ে প্রশংসা কুড়ানো হলব্র"ক স্বীকার করেছেন, ইরাকের চেয়ে আফগানিস্তান যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। গত বুধবার তিনটি আত্মঘাতী বোমা হামলা এবং সরকারি ভবনে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের পরিপ্রেেিত হলব্র"কের এই সফরের সময় কাবুলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আফগানিস্তান থেকে ভারতে যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮০৭ ঘ.