২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইকে মেনে নিতে পারছে না ওবামা প্রশাসন

আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ৭ বছর পর ওয়াশিংটনের সঙ্গে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সুসম্পর্কে চিড় ধরেছে। সাবেক বুশ প্রশাসনের পছন্দের পাত্র কারজাইকে ভালোচোখে দেখছে না ওবামা সরকার। তাকে সরানোর কোনো প্রকাশ্য ইঙ্গিত এখনও না দিলেও সমস্যা সমাধানের পরিবর্তে বরং তাকে সমস্যা বলেই মনে করছে নতুন মার্কিন প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ৭ বছর পর ওয়াশিংটনের সঙ্গে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সুসম্পর্কে চিড় ধরেছে। সাবেক বুশ প্রশাসনের পছন্দের পাত্র কারজাইকে ভালোচোখে দেখছে না ওবামা সরকার। তাকে সরানোর কোনো প্রকাশ্য ইঙ্গিত এখনও না দিলেও সমস্যা সমাধানের পরিবর্তে বরং তাকে সমস্যা বলেই মনে করছে নতুন মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে কারজাই সরকারকে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই অভিহিত করেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন কারজাই সরকারকে যতটা দেবে বিনিময়ে ঠিক ততটাই ফেরত পাবে- এমন নীতিই তিনি চান। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, "সুশাসন প্রতিষ্ঠা এবং দ্রুত ও কার্যকর উপায়ে দুর্নীতি দমনে আফগান সরকারের ব্যর্থতায় আন্তর্জাতিক স