২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-রাশিয়া ৭শ মিলিয়ন ডলারের পরমাণু জ্বালানি চুক্তি সই

ভারতের পরমাণু চুল্লির জন্য জ্বালনি সরবরাহে বুধবার সাতশ' মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের চুক্তি সই করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু কোম্পানি অটমঅ্যানারগোপ্রোম এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

মস্কো, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পরমাণু চুল্লির জন্য জ্বালনি সরবরাহে বুধবার সাতশ' মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের চুক্তি সই করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু কোম্পানি অটমঅ্যানারগোপ্রোম এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। জ্বালানি ঘাটতি সামাল দিতে বেশি মাত্রায় পরমাণু জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারত। এ অবস্থায় রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ পরমাণু প্রযুক্তিতে উন্নত দেশগুলো ভারতে পরমাণু জ্বালানি বিক্রির চেষ্টা করছে। অটমঅ্যানারগোপ্রোম জানিয়েছে, তাদের পরমাণু ইউনিট টিভিইএল এবং ভারতের পরমাণু কর্মকর্তাদের মধ্যে বুধবার মুম্বাইয়ে পরমাণু জ্বালানি চুক্তি সই হয়েছে। বিবৃতিতে বলা হয়, "সব মিলিয়ে এই চুক্তিতে অর্থের পরিমাণ সাতশ' মিলিয়ন ডলারের বেশি।" গত সেপ্টেম্বরে ৪৫ জাতি পরমাণু জ্বালানি সরবরাহকারী গ্র"প ভারতের সঙ্গে পরমাণু বাণিজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটিই ভারতের প্রথম দীর্ঘমেয়াদী পরমাণু জ্বালানি চুক্তি। ১৯৭৪ সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ এবং অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরের আপত্তির কারণে ভারতের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়