ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি ছোট শহরে টর্নেডোয় ৮ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বুধবার একথা বলেছেন।
ওকলাহোমার ১০০ মাইল দক্ষিণে লোন গ্রোভ শহরে মঙ্গলবার সন্ধ্যায় এই টর্নেডো বয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় প্রতিবেদনে টর্নেডোয় নিহতের সংখ্যা ১৫ উল্লেখ করা হয়েছে।
রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মিচেল্যান ঊটেন রয়টার্সকে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং ১৪ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, টর্নেডোয় কয়েকটি ভবনও ধ্বংস হয়েছে। এছাড়াও ওকলাহোমা ও এর পাশের অঙ্গরাজ্য টেক্সাসে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
ঊটেন জানান, এর আগে ওকলাহোমায় আরও দুটো টর্নেডো বয়ে গেছে। তবে এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৭
bdnews24