২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শরিফ সমর্থকদের প্রাদেশিক পরিষদে প্রবেশে বাধা

পাকিস্তানের পুলিশ বৃহস্পতিবার লাহোরে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের বৈঠকে বাধা দিতে প্রাদেশিক পরিষদ ঘেরাও করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট শরিফ ও তার ভাই শাহবাজকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পর পুলিশ এই বাধা সৃষ্টি করল। এর প্রতিবাদে দেশবাসীর প্রতি বিক্ষোভের ডাক দিয়েছেন শরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 03:52 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

লাহোর, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের পুলিশ বৃহস্পতিবার লাহোরে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের বৈঠকে বাধা দিতে প্রাদেশিক পরিষদ ঘেরাও করেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট শরিফ ও তার ভাই শাহবাজকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পর পুলিশ এই বাধা সৃষ্টি করল। এর প্রতিবাদে দেশবাসীর প্রতি বিক্ষোভের ডাক দিয়েছেন শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বলতে চাই এই অসাংবিধানিক রায়, এই যথেচ্ছাচার এবং প্রেসিডেন্ট জারদারির ভিলেনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।" পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার নওয়াজ শরিফের প্রাদেশিক সরকারকে অপসারণ করার পাশাপাশি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হিসাবে তার ভাই শাহবাজ শরিফের গত বছরের নির্বাচন বাতিল করেছে। একইসঙ্গে নওয়াজ এবং শাহাবাজ শরিফের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করেছে আদালত। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাঞ্জাবে দু মাসের গভর্নরের শাসন জারি করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর। গভর্নরের শাসনের আওতায় পাঞ্জাব সরাসরি কেন্দ্রীয় সরকারের শাসনাধীনে থাকবে। আদালতের রায়ে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়েছে পাকিস্তান। পাঞ্জাবের রাজধানী লাহোরে শরিফের দলের সদস্যরা বৃহস্পতিবার বিতর্ক অনুষ্ঠান করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং প্রাদেশিক পরিষদ ভবন ঘেরাও করে রাখে। শরিফের দলের সদস্য আলি আসগর বলেন, "জনপ্রতিনিধিদেরকে যখন গণপরিষদে ঢুকতে বাধা দেওয়া হয় তখন আপনারা কি ধরনের গণতন্ত্র এবং ন্যায়বিচার আশা করতে পারেন?" আমরা প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এবং গভর্নরের শাসন অবসান হওয়াসহ শরিফের ভাইদের বিরুদ্ধে ঘোষিত রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত গণপরিষদের ভেতরে-বাইরে বিক্ষোভ চালিয়ে যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৮ ঘ.