ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থ বছরের চতুর্থ তিন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ায় আর্থিক সংকট মোকাবেলায় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউস শুক্রবার একথা জানিয়েছে।
চলতি অর্থ বছরের শেষ ভাগে এসে যুক্তরাষ্ট্রের জিডিপি কমে ৬ দশমিক ২ ভাগে নেমে যায়।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্টের সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, "আমি মনে করি অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে প্রেসিডেন্ট যেরকম চান দ্রুত সেসব পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা এতে স্পষ্ট হয়ে উঠেছে।"
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায় ১৯৮২ সালের পর যুক্তরাষ্ট্রের জিডিপি বছরের চতুর্থভাগে সবচেয়ে কমে ৬ দশমিক ২ ভাগে নেমে গিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০৪ ঘ.
bdnews24