২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ২৯ সেনা ও পুলিশকে অপহরণ করেছে তালেবানরা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায় আধাসামরিক বাহিনী ও পুলিশের ২৯ সদস্যকে বুধবার অপহরণ করেছে তালেবানরা। পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মিনগোরা, পাকিস্তান, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায় আধাসামরিক বাহিনী ও পুলিশের ২৯ সদস্যকে বুধবার অপহরণ করেছে তালেবানরা। পুলিশ এ তথ্য জানিয়েছে। সোয়াত উপত্যকার শাসজোয়ি গ্রামে একটি পুলিশ স্টেশন ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রাখার পর সেনা ও পুলিশদের পরাস্ত করে সেটি দখল এবং ২৯ জনকে অপহরণ করে তালেবান জঙ্গিরা। গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা মোহাব্বাত খান একথা জানান। পুলিশ স্টেশনটিতে অবস্থানরত আধাসামরিক ফ্রন্টিয়ার কোর (এফসি) এর সেনা এবং পুলিশ সম্পর্কে তিনি বলেন, "দিনব্যাপী অবরোধে থেকে তাদের গোলাবারুদ ফুরিয়ে গিয়েছিল।" ওই কর্মকর্তা জানান, "জঙ্গিরা ২৯ জনকে ধরে নিয়ে গেছে। এদের মধ্যে ২৩ জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং ৬ জন পুলিশ।" সেনা ও পুলিশদের ধরে নিয়ে যাওয়ার পর বোমা মেরে স্টেশনটি উড়িয়ে দেয় তালেবান জঙ্গিরা। ওদিকে, পাকিস্তানি তালেবানদের এক মুখপাত্র মুসলিম খান বলেছেন, তার লোকেরা সোয়াতের ওই পুলিশ স্টেশন থেকে ৩০ জনকে ধরে এনেছে এবং তালেবান নেতারাই তাদের ভাগ্য নির্ধারণ করবে। রাজধানী ইসলামাবাদের মাত্র ১৩০ কিলোমিটার দূরের সোয়াত উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য্যরে জন্য বিখ্যাত। কিছুদিন আগেও এটি ছিল পাকিস্তানে দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। পাক-আফগান সীমান্তের সহিংসতা এবং পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় এখন এলাকাটি পর্যটক শূন্য হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬১৭ ঘ.