মস্কো, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুরুত্বপূর্ণ কৌশলগত বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মঙ্গলবার একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলরি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের অনুরোধে দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর পারস্পরিক স্বার্থে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক কর্মসূচি নির্ধারণের বিষয়টি দুই মন্ত্রীর আলাপে গুরুত্ব পেয়েছে।"
এতে আরও বলা হয়, "কৌশলগত সংলাপ ও অর্থনৈতিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়টিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে আফগানিস্তানসহ বর্তমান আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।"
গত আগস্টে জর্জিয়া যুদ্ধকে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্ক স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। তবে কিছু কিছু কূটনীতিক আশা করছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দুই দেশের সম্পর্কের বরফ গলবে।
রাশিয়ার ক্ষমতাধর প্রধানমন্ত্রী ভ
bdnews24