২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় ১৪২ জনের মৃত্যুতে ৭ দিনের শোক

কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ ও নাইরোবির একটি সুপারমার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। নিহতদের স্মরণে সোমবার থেকে ৭ দিনের শোক পালন শুরু করেছে কেনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

নাইরোবি, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণ ও নাইরোবির একটি সুপারমার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। নিহতদের স্মরণে সোমবার থেকে ৭ দিনের শোক পালন শুরু করেছে কেনিয়া। এই সাত দিন কেনিয়ার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের রাষ্ট্রীয় কর্মকান্ড বন্ধ রাখা হবে। দুটি ঘটনাস্থলেই উদ্ধারকাজ চলছে এবং নিখোঁজদের খোঁজে আত্মীয়-স্বজন ভীড় করছে। শনিবার কেনিয়ায় মোলো শহরে উল্টে পড়া একটি পেট্রল ট্যাংকারে আগুন লেগে বিস্ফোরণে অন্ততপক্ষে ১১৫ জন নিহত হয়। সাংবাদিকরা জানান, শ'শ লোক ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে আসার পর আগুন ধরে হতাহতের ওই ঘটনা ঘটে। রোববার রাতে হাসপাতালে আরও নয়জন নিহত হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৪ জনে। ওদিকে, বুধবার নাইরোবির একটি সুপার মার্কেটে অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জন নিহত ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়। মোলোর তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় প্রায় একশ' জন এবং নাইরোবির সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে। দুই ক্ষেত্রেই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রেসিডেন্ট কিবাকি এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছেন।" আরও জানানো হয়েছে, "পুরো সপ্তাহ সব ধরনের সরকারি উৎসব, অনুষ্ঠান বন্ধ থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১১ ঘ.