জেরুজালেম, ফেব্র"য়ারি, ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস-শাসিত গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। গাজায় ২২ দিনের ইসরায়েলি হামলা শেষে ১৮ জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের দক্ষিণে থেমে থেমে হামাস গেরিলাদের রকেট হামলা চলছে। এর পাল্টা জবাবে গাজায়ও বেশ কয়েক দফা ইসরায়েলি বিমান হামলা হয়েছে।
রোববারও দক্ষিণ ইসরায়েলে আঘাত হেনেছে কমপক্ষে দুটি রকেট। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ হতাহত হয়নি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ গ্র"পের আল-আকসা মার্টার ব্রিগেডের একটি শাখা এ হামলার দায় স্বীকার করেছে।
এই রকেট হামলার পর অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এহুদ ওলমার্ট বলেন, "সরকারের অবস্থান খুবই স্পষ্ট। দক্ষিণ ইসরায়েলের বসতি এলাকায় রকেট হামলা চলতে থাকলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে এবং তা অসঙ্গত হবে।"
তিনি আরও বলেন, "আমরা নতুন আইন অনুযায়ীই পদক্ষেপ নেব। এতে আমাদের দক্ষিণ সীমান্তে অবিরাম গোলাগুলির যুদ্ধে জড়িয়ে না পড়ার নিশ্চয়তা থাকবে। নাহলে এতে করে ওই এলাকার অধিবাসীদের জীবন বিপর্যস্ত হবে।" এ ব্যাপারে ওলমার্ট বিস্তারিত কিছু বলেননি।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় গত ডিসেম্বরে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে সাতশ' বেসামরিক মানুষসহ এক হাজার তিনশ'রও বেশি ফিলিস্তিনি নিহত হয়। আন্তর্জাতিক স
bdnews24