২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষলগ্নে সন্ত্রাসী হামলার সতর্কবার্তা অস্বীকার করেছে বালি

নববর্ষ শুরুর মুহূর্তে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সন্ত্রাসী হামলার যে সতর্কবার্তা ওই দ্বীপের গভর্নরের বরাত দিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছিল, তা অস্বীকার করেছে গভর্নরের কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

জাকার্তা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নববর্ষ শুরুর মুহূর্তে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সন্ত্রাসী হামলার যে সতর্কবার্তা ওই দ্বীপের গভর্নরের বরাত দিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছিল, তা অস্বীকার করেছে গভর্নরের কার্যালয়। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বালির গভর্নরের বরাত দিয়ে জানিয়েছিল, "৩১ ডিসেম্বর রাতে বালি দ্বীপে সন্ত্রাসী হামলা হওয়ার আলামত পাওয়া যাচ্ছে। কিন্তু অনুগ্রহ করে আতঙ্কিত হবেন না। তবে আপনার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রাখুন।" বালি পর্যটন বোর্ডের সরবরাহকৃত এক বার্তায় একথা বলা হয়। কিন্তু গভর্নরের দপ্তর থেকে পরবর্তীতে এই খবর অস্বীকার করা হয়েছে। গভর্নরের কার্যালয় থেকে প্রধান জনসংযোগ কর্মকর্তা পুতু সুরারদিকা এ ধরনের কোনও সতর্কবার্তা দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি রয়টার্সকে বলেন, "না, তিনি (গভর্নর) কখনওই লিখিত কিংবা মৌখিকভাবে এমন কথা বলেননি। আমরা লিখিতভাবে কিংবা মৌখিকভাবে এমন কোনও বার্তা দেইনি।" উল্লেখ্য, ২০০২ এবং ২০০৫ সালে বালিতে জঙ্গিদের সন্ত্রাসী হামলায় ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৩ ঘ.