কারাকাস, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তার সরকারের পতন এবং ২০১০ সালের মধ্যে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো মারা যাবেন বলে নিউজউইক ম্যাগাজিনের করা পূর্বাভাস ব্যাঙ্গ করে উড়িয়ে দিয়েছেন।
টেলিভিশনে প্রচারিত নববর্ষের এক লম্বা ভাষণে ল্যাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক শ্যাভেজ নিউজউইক ম্যাগাজিনকে 'সাম্রাজ্যবাদীদের ম্যাগাজিন' বলে বর্ণনা করেন।
তিনি বলেন, তারা সাম্রাজ্যবাদীদের ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং ঘৃণা ছড়ায়।
বিশ্বে আগামী বছর ১০ টি সম্ভাব্য ঘটনাবলীর তালিকায় নিউজইউক ম্যাগাজিন ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, ক্ষমতা চলে যাওয়া, খাদ্য ঘাটতি, অপরাধ প্রবণতা বৃদ্ধি এবং শ্যাভেজের জনপ্রিয়তায় ধসের পূর্বাভাস দিয়েছে।
নিউজউইকের বছর শেষের ওই সংস্করণে বলা হয়েছে, একবিশং শতাব্দীও বিংশ শতাব্দীর মতো নানা সমস্যা এবং বিশৃঙ্খলার দিকে মোড় নেওয়ার কারণে সেনাবাহিনী শ্যাভেজকে উৎখাত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হবে।
কিন্তু শ্যাভেজ এ ভবিষ্যদ্বাণী উড়িয়ে দিয়ে বলেন, ভেনেজুয়েলার বিরোধীদল বিদেশ থেকে সেনাবাহিনী নিয়ে আসলেই কেবল তার বিরুদ্ধে এ ধরনের অভ্যুত্থান হতে পারে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, "আমাদের পাল্টা হামলা যে খুবই কঠোর হবে এ ব্যাপারে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি।"
নিউজউইকে আগামী বছর ফিদেল কাস্ত্রোর মৃত্যুরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিদেল কাস্ত্রো কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছেন। ২০১০ সালই পৃথিবীতে তার শেষ বছর বলে ভবিষ্যদ্বাণী করেছে নিউজউইক।
শ্যাভেজ বলেন, কাস্ত্রোকে নিয়ে অনেক মিথ্যা ভবিষ্যদ্বাণীর মধ্যে নিউজউইক সর্বশেষ এই ভবিষ্যদ্বাণী করেছে।
তিনি বলেন, তারা অনেক বছর ধরেই একথা বলে আসছে। অতিস
bdnews24