হেলসিঙ্কি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিনল্যান্ডের এসপু শহরের একটি বিপণীবিতানে বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিবর্ষণে অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
হামলায় নিহতদের তিনজন পুরুষ ও একজন নারী। সন্দেহভাজন বন্দুকধারী ৪৩ বছর বয়স্ক ইব্রাহিম সকুপোল্লি এখনও পুলিশের নাগালের বাইরে।
জাতীয় পত্রিকা হেলসিংগিন সানোমাত তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পঞ্চম আরেকজনকে মৃত পাওয়া গেছে। সে সন্দেহভাজন বন্দুকধারীর সাবেক স্ত্রী বলে ধারণা করছে পুলিশ। এসপু শহরের একটি এপার্টমেন্টে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর বিপনীবিতানটি বন্ধ হয়ে গেছে। বিপণীবিতানটির ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিচ্ছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।
জাতীয় স
bdnews24