সিডনি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিদেশি ছাত্রদের পড়ার সুযোগ দিয়ে বিশ্বে সবচেয়ে বেশি রাজস্ব অর্জনকারী দেশ অস্ট্রেলিয়া ২০১০ সালে ভারতীয় ছাত্রের আসা ২০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করছে। এ বছরজুড়ে ভারতীয় ছাত্রদের ওপর হামলার কারণে এ সংখ্যা কমলে দেশটির লোকসান হবে ৬৭ দশমিক ৭ মিলিয়ন ডলার।
বুধবার প্রকাশিত অস্ট্রেলিয়ার ট্যুরিজম ফোরকাস্টিং কমিটির গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে, তারা আগামী বছর বিদেশি পর্যটকদের আসার সংখ্যা ৪ দশমিক ৩ শতাংশ বাড়ার আসা করলেও আন্তর্জাতিক ছাত্রদের আসা উল্লেখযোগ্য পরিমাণে কমবে বলে মনে করছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, ভারতীয় ছাত্র আসতে পারে চার হাজারের মতো যা এ বছরের ভারতীয় ছাত্র বৃদ্ধির ৩৫ শতাংশ হারের তুলনায় ২১ শতাংশ কম।
এ বছরে মেলবোর্ন ও সিডনি ভারতীয় ছাত্রদের ওপর বেশ কয়েকটি হামলা হয়। পুলিশ এ জন্য সুযোগসন্ধানী অপরাধীদের দায়ী করলেও ছাত্ররা ও ভারতীয় গণমাধ্যম এসব হামলাকে বর্ণবাদীদের কাজ বলে উল্লেখ করে। এনিয়ে দু' দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৩৬ ঘ.
bdnews24