২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জনগণকে শান্ত থাকার আহ্বান

পাকিস্তানের করাচিতে সোমবারের আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহতের ঘটনার পর জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

করাচি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে সোমবারের আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহতের ঘটনার পর জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। করাচিতে শিয়া মুসলমানদের আশুরা উপলক্ষে আয়োজিত ধর্মীয় মিছিলে সোমবার ওই আত্মঘাতী হামলা হয়। মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ হামলার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী রাস্তায় রাস্তায় টহল জোরদার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেছেন, "আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।" করাচিকে পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, "করাচিকে কারও অস্থিতিশীল করার চেষ্টা করা মানে পাকিস্তানকেই অস্থিতিশীল করার চেষ্টা করা।" করাচির পুলিশ প্রধান ওয়াসীম আহমেদ রয়টার্সকে বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আত্মঘাতী হামলাকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবং সে হামলায় ৮ থেকে ৯ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করেছে। হামলার পর অন্ততপক্ষে ৫০০ টি দোকান এবং ৯ টি ভবনে আগুন ধরে যায় বলে জানান ওয়াসীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.