২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে হামলাকারীদের খুঁজে বের করব: ওবামা

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি দাতাদের বিরুদ্ধে 'সর্বউপায়ে' ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 08:12 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

কাইলুয়া, হাওয়াই, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি দাতাদের বিরুদ্ধে 'সর্বউপায়ে' ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার আল কায়েদার একটি শাখা মার্কিন বিমানে হামলা চেষ্টার দায় স্বীকারের পর ওবামা একথা বলেছেন। একটি ইসলামি ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতিতে আরব উপদ্বীপের আল কায়দা জানায়, ইয়েমেনে আল কায়েদা সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই এ হামলা চেষ্টা নেওয়া হয়েছিল। এতে বলা হয়েছে, ওই নাইজেরীয়কে 'প্রযুক্তিগতভাবে অনেক উন্নত' বিস্ফোরক দেওয়া হয়েছিল। তবে ভুলের কারণে সে বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়েছে। সন্দেহভাজন হামলাকারী ওমর ফারুক আব্দুলমুতাল্লিবকে বিস্ফোরক পাচার ও বোমা মেরে বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ২৫ ডিসেম্বর আমস্টারডাম থেকে ডেট্রোয়েটগামী বিমানটিতে প্রায় ৩ শ' যাত্রী ছিল। ওবামা এখন হাওয়াইতে অবকাশ যাপন করছেন। তিনি বলেন, "এর পেছনে কারা দায়ী তা খুঁজে বের করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা শান্ত হব না।" ওবামা আরও বলেন, "আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন সোমালিয়া অথবা বিশ্বের যেকোনো স্থান থেকেই হোক, যুক্তরাষ্ট্রে হামলার কোনো পরিকল্পনা করা হলে আমাদের জাতীয় শক্তির সব উপায় দিয়ে তাদের সে পরিকল্পনাকে নস্যাৎ করা হবে।" মার্কিন কর্মকর্তারা জানান, ইয়েমেনের আল কায়েদা আব্দুলমুতাল্লিবকে বিস্ফোরক দিয়েছে এবং কিভাবে বিস্ফোরণ ঘটাতে হয় তাও শিখিয়ে দিয়েছে বলে সে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০৫ ঘ.